Type Here to Get Search Results !

ভোর থেকে মুষলধারে বৃষ্টি, ঢুবল ঢাকা

ভোর থেকে মুষলধারে বৃষ্টি, ঢুবল ঢাকা | zbdnews24

ভোর থেকে মুষলধারে বৃষ্টি, ঢুবল ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২

ঢাকায় মুষলধারে বৃষ্টির প্রভাব

ভোরের আলো ফোটার আগেই ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয় যা এখনো চলমান। গত কয়েকদিনের তীব্র গরমের মাঝে এই বৃষ্টি স্বস্তি এনে দিলেও, এর ফলে সড়কে পানি জমে ভোগান্তি বেড়েছে।

বৃষ্টির ফলে ভোগান্তি

মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সড়কে পানি জমে যানজট সৃষ্টি হয়েছে।

ভোগান্তির অভিযোগ

মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আলী আকতার বলেন, রাস্তায় হাটু পানি জমেছে এবং স্রোত বয়ে যাচ্ছে। মেট্রোস্টেশন পর্যন্ত যাওয়ার রিকশা পাওয়া যাচ্ছে না।

যানজট পরিস্থিতি

বৃষ্টির কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। মিরপুর রোডের শ্যামলী থেকে কলাবাগান পর্যন্ত থেমে থেমে যানজট তৈরি হয়েছে। এছাড়াও, কারওয়ান বাজার থেকে বিজয় স্মরনি সিগন্যাল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, মঙ্গলবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আর্টিকেলটি প্রস্তুত করেছে: zbdnews24 | জেটবিডি নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.